We have helped BDT 5.6Million, which is equal to 1880tk help/day

Monday, May 11, 2020

New Donation in Corona Fund

We are Happy to inform you that Udayan Ghosh donated 10000tk for Corona Gift Fund.


Hopefully we will able to gift at least 20 families with 7 days food very soon with this donation.

We are Thankful & Grateful to Udayan Ghosh for Trusting One Taka Fund for helping needy people.


Sunday, May 10, 2020

Happy Mother's Day


Best Wishes, Love & Respect for All the Mothers in the World

Saturday, May 2, 2020

One Taka Fund এর উপহার সামগ্রী বিতরণ


সমানিত ডোনারদের অবগতির জন্য অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে গত ২৯ শে এপ্রিল ২০২০ বুধবার One Taka Fund এর করোনা গিফট ফান্ড থেকে আমরা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে ৩৪ টি পরিবারকে ৬/৭ দিনের খাদ্য সামগ্রী উপহার দিয়েছি।




উপহার বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং স্থানীয় মুরুব্বীগণ। উনারা সবাই One Taka Fund এর সকল ডোনারদের কল্যাণ কামনায় দোয়া পরিচালনার পাশাপাশি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করেছেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১/২ কেজি পেঁয়াজ, একটি করে মিষ্টি কুমড়া, ১/২ কেজি মসুর ডাল, ১/২ কেজি লবণ, ১/২ কেজি কাঁচা মরিচ, ১/২ লিটার সয়াবিন তেল ও শুঁটকি মাছ।

মোঃ সাইফুদ্দিন এর তত্ত্বাবধানে ১০ জনের স্বেচ্ছাসেবক দলের আন্তরিক সহযোগিতায় প্রায় ৪০ কেজি খাদ্য সামগ্রী ৩৪ টি পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত এবং সেখানে আরেকবার আরও বেশি পরিবারে উপহার দেওয়ার ইচ্ছা পোষণ করছি।

এছাড়াও ওইদিন আমরা ৫৫ জনকে ইফতার করাতে পেরেও সম্মানিত বোধ করছি।
আপনারা জেনে অবাক হবেন যে মাত্র ১৪৭৮০ টাকায় ৩৪ টি পরিবারের প্রায় ১৭০ জন সদস্যের ৬/৭ দিনের খাবার দিতে সক্ষম হয়েছি। আর মাত্র ১৫৪০ টাকায় ৫৫জনের ৭/৮ পদের ইফতার করাতে পেরেছি। ভেবে দেখুন আমরা কত টাকা অপচয় করি খাবারের পিছনে, খাবার অপচয় করার আগে দ্বিতীয় বার ভাবুন এই অসহায় মানুষদের কথা।

মোঃ সাইফুদ্দিনকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনা। আল্লাহ তাকে অনেক বড় করুক এই কামনা করছি।

স্বেচ্ছাসেবক দলের  আবু বকর সিদ্দিক, সাইফুর রহমান, মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম, ওমর ফারুক, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বুরহানুল ইসলাম ও ওয়ালিউল্লাহ অলির প্রতি অশেষ কৃতজ্ঞটা জানাচ্ছি One Taka Fund এর পক্ষ থেকে।  


One Taka Fund এর পলিসি হচ্ছে কাউকে স্বাবলম্বী করতে সহায়তা করা, কিন্তু করোনার এই দুর্যোগ মুহূর্তে যারা দিন আনে দিন খায় তাঁদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সদয় সহযোগিতা কামনা করছি। হতে পারে সেটা আপনার যাকাতের ক্ষুদ্র একটি অংশ কিংবা একটি পরিবারের এক সপ্তাহের খাবার তুলে দিতেও কিন্তু মাত্র ৫০০ টাকা দিয়েই সম্ভব, কারন এই অসহায় মানুষ গুলো খেতেই যেখানে পাচ্ছে না, সেখানে মাছ মাংস কিনে খাওয়া তাঁদের সাথে কৌতুক করার মতো ব্যাপার।


ধন্যবাদ সাড়া দেওয়ার জন্য



দেশে করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই আমরা ভাবছিলাম স্বল্প আয়ের মানুষের কথা কিংবা দিন আনে দিন খায় এমন পরিশ্রমী মানুষের কথা, যারা আসলে না খেয়ে থাকবে তাও মানুষের কাছে ভিক্ষা চাইবে না। 

তাঁদের পাশে দাড়াতে কিছু একটা উপায় বের করার জন্যই One Taka Fund এর  সম্মানিত ডোনারদের অনুমতি ছাড়াই একটা অংশ এমন মানুষদের খাবার জোগানোর জন্য আলাদা একটা Help Fund (পড়ুন Gift Fund) এর জন্য আলাদা করে রেখেছি। সাথে সাথে পরিচিত কিছু মানুষের কাছে শেয়ার করে কিছু সাহায্য চেয়েছি, তবে আমরা এটাও চাই এই দুর্যোগে সবাই যেন যার যার নিজের দরিদ্র আত্মীয় স্বজনের পাশে আগে দাঁড়ান।  

এরপরও মোঃ হাবিবুর রহমান, রিফাত সুলতানা, নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী বাংলাদেশী , ফয়সাল ইবনে খায়ের, রাহাত আহমেদ , আব্দুল কাদের খন্দকার আমাদের এই Gift Fund এ সহযোগিতায় এগিয়ে আসায় আমরা তাঁদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞটা জানাচ্ছি। 

পরিশ্রমী মানুষদের আমরা সাহায্য দিয়ে ছোট করতে চাইনা বলেই এটাকে আমরা Gift Fund বলতে চাই। তাঁদের এই বিপদে সামান্য উপহার দিয়ে তাঁদের দুর্যোগ মুহূর্তের সামান্য উপকার করতে পারলেও আমরা গর্বিত বোধ করবো। 

আশা করছি খুব দ্রুত এই দুর্যোগ কেটে যাবে, সবাই আবার নিজ নিজ কাজে ফিরবে সহসাই।


Wednesday, March 25, 2020

মানুষ মানুষের জন্য


আসুন এই দুর্যোগ মুহূর্তে সবাই পাশের অসহায় মানুষের পাশে দাড়াই যার যার সাধ্য মতো।

আপনি চিন্তা ও করতে পারবেন না মাত্র ৫০ টাকায় ৫সদস্যের একটি পরিবারের এক বেলার খাবার হয়ে যাবে, তাই অযথা খাবার অপচয় না করে আপনার পাশের দরিদ্র প্রতিবেশীর কথা একটু ভাবুন। সামনে হয়তো অনেক কঠিন সময় আসবে, ঐ সময় যেন আপনার এলাকার মানুষ গুলো না খেয়ে না থাকে সেই দিকে একটু খেয়াল রাখুন। অন্তত তাদের কে ২/৩ কেজি চাল ১ কেজি ডাল কিনে দিন উপহার হিসেবে।

ভেবে দেখুন যারা দিন আনে দিন খায় তারা কিভাবে এই কঠিন সময় পার করবে, তাই বিলাসিতা পরিহার করে অন্যের দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য প্রস্তুত থাকুন।

এভাবেই আমরা সবাই ভালো থাকতে পারবো।


বলো কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি ।

অনুরোধক্রমে
মোঃ আরিফুর রহমান
www.onetakafund.org
www.treeformankind.org

Thursday, December 5, 2019

We are Thankful to Rakibul Hasan

It is a Great News for One Taka Fund that One New Donor Donated for 30 Members.


Rakibul Hasan donated for 30 Members and become our DF30 Type Donor.




He is our 268th Donor and for his donation our Member Number is now 807.

One Taka Fund is Grateful & Thankful to Rakibul Hasan for Trusting us to Help others.

We will try our Best to create a Story of Happiness with his donation. 

ধন্যবাদ, আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ




হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু করা ওয়ান টাকা ফান্ড এখন পর্যন্ত ২৬৭ জন ডোনারের মাধ্যমে ৭৭৭ জন সদস্যের   ১,৩২,১১০/= (এক লক্ষ বত্রিশ হাজার একশত দশ) টাকা সংগ্রহ করে ৫,৬৮,৪৪০/=(পাঁচ লক্ষ আটষট্টি হাজার চারশত চল্লিশ)টাকা ৫৫জন সংগ্রামী মানুষের মাঝে সফলভাবে বন্টন করেছে যার মধ্যে ৪ টি পরিবার পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে! সবার ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি হয়েছে “স্টোরিজ অফ হ্যাপিনেস” যার অংশীদার আজ আপনারা সকলে। আর এই সফলতা গুলোকে অবলম্বন করে ওয়ান টাকা ফান্ড আজ তৃতীয় বর্ষে পদার্পণ করেছে আর তার স্বপ্নের ও পরিব্যাপ্তি ঘটেছে।    

সম্মানিত ডোনারদের ডোনেশন গুলোর যাথাযথ ব্যবহার নিশ্চিতকরণে শুরু থেকেই আমাদের প্রচেষ্টা ছিলো যোগ্য ব্যক্তির সন্ধান করে সেটি তার কাছে পৌঁছে দেয়াসেজন্য প্রজেক্ট ডাইভারসিফিকেশন করেছি অত্যন্ত গুরুত্বের সাথে। যার ফলশ্রুতিতে ওয়ান টাকা ফান্ড এর গ্রহীতাগনের মধ্যে ৪ টি পরিবারের কেউ কেউ আজ রিক্সার মালিক হয়েছেন, কেঊ ঋণের সুদের বোঝা থেকে মুক্তি পেয়েছেন, বন্ধক রাখা অলঙ্কার ফিরে পেয়েছেন, কেউ করছেন সব্জির ব্যবসা, কাপড়ের ব্যবসা কিংবা দুধের ব্যবসা,চটপটির দোকান, ভার্সিটির টিউশন ফি,ভর্তি ফি,মুদির দোকান,সেলাই মেশিন,তেল বীজের ব্যবসা, পিঠার ব্যবসা, কিংবা গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধ, এমন কি জমির মালিক বনে যাওয়া আরো কত কি! যে পরিবার গুলো নিত্যদিন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্প ছিলো অধরা সেখানে আজ তাঁদের সফলভাবে ঘুরে দাঁড়ানো দেখে আমরা বিস্মিততাঁদের অসামান্য সংগ্রামী জীবনের সফলতার অংশ হতে পেরে আমরা গর্বিত।  

একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আপনাদের সকলের যে অকুন্ঠ সমর্থন আর সহযোগিতা পেয়েছি তার জন্য সকলের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ ধন্যবাদ ওয়ান টাকা ফান্ড এর সকল সদস্যবৃন্দকে।

Wednesday, October 30, 2019

We are Thankful & Grateful for Your Support


Today is the 2nd Year Celebration of One Taka Fund.

We are Happy to inform you that in this 2Years Journey we helped 51persons (read it family).

We have helped about 5Lac Taka (496940tk).

Our Total Fund is 132110 tk only  

Wednesday, September 4, 2019

Touhidur Rahaman Khan donated for 12Months

We are Happy to inform you that we have one new donor who donated one taka daily for 12months.

Touhidur Rahaman Khan is 267th Donor as well as 777th Member of One Taka Fund.

He is a DS01 type donor but donated for 12 Months rather than 6months.



Best wishes for Touhidur Rahaman Khan and we are thankful to him for trusting us to help others.

We are also grateful to Mahmudul Hasan Shohan(98th Donor) for motivating him to join One Taka Fund to help others.

Saturday, August 3, 2019

Great News for One Taka Fund

Four Members of One Taka Fund declared that they will continue their donation to One Taka Fund . 


Donor # Name  Donated For
98th Mahmudul Hasan Sohan 12Months
232nd Babar Md. Khalid Akbar  12Months
235th Ashraf Hasan 12Months
240th Rahnuma Tarannum 18Months

Our Policy was to collect donation from members just for 6months/180days (daily one taka). But they want to continue their donation to One Taka Fund for Helping others.


We are Thankful to all of them for their Trust in One Taka Fund to help others.