We have helped BDT 64.5 Million, which is equal to 2025tk help/day
Showing posts with label Corona. Show all posts
Showing posts with label Corona. Show all posts

Monday, May 11, 2020

Two Donor helped again

Mr. Faysal Ibne Khair & Mr. A.H.M Rahat Ahmed donated again in Corona Gift Fund.


Best Wishes and Thanks for them for helping us to help others in Corona Crisis.

New Donation in Corona Fund

We are Happy to inform you that Udayan Ghosh donated 10000tk for Corona Gift Fund.


Hopefully we will able to gift at least 20 families with 7 days food very soon with this donation.

We are Thankful & Grateful to Udayan Ghosh for Trusting One Taka Fund for helping needy people.


Saturday, May 2, 2020

One Taka Fund এর উপহার সামগ্রী বিতরণ


সমানিত ডোনারদের অবগতির জন্য অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে গত ২৯ শে এপ্রিল ২০২০ বুধবার One Taka Fund এর করোনা গিফট ফান্ড থেকে আমরা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে ৩৪ টি পরিবারকে ৬/৭ দিনের খাদ্য সামগ্রী উপহার দিয়েছি।




উপহার বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং স্থানীয় মুরুব্বীগণ। উনারা সবাই One Taka Fund এর সকল ডোনারদের কল্যাণ কামনায় দোয়া পরিচালনার পাশাপাশি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করেছেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১/২ কেজি পেঁয়াজ, একটি করে মিষ্টি কুমড়া, ১/২ কেজি মসুর ডাল, ১/২ কেজি লবণ, ১/২ কেজি কাঁচা মরিচ, ১/২ লিটার সয়াবিন তেল ও শুঁটকি মাছ।

মোঃ সাইফুদ্দিন এর তত্ত্বাবধানে ১০ জনের স্বেচ্ছাসেবক দলের আন্তরিক সহযোগিতায় প্রায় ৪০ কেজি খাদ্য সামগ্রী ৩৪ টি পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত এবং সেখানে আরেকবার আরও বেশি পরিবারে উপহার দেওয়ার ইচ্ছা পোষণ করছি।

এছাড়াও ওইদিন আমরা ৫৫ জনকে ইফতার করাতে পেরেও সম্মানিত বোধ করছি।
আপনারা জেনে অবাক হবেন যে মাত্র ১৪৭৮০ টাকায় ৩৪ টি পরিবারের প্রায় ১৭০ জন সদস্যের ৬/৭ দিনের খাবার দিতে সক্ষম হয়েছি। আর মাত্র ১৫৪০ টাকায় ৫৫জনের ৭/৮ পদের ইফতার করাতে পেরেছি। ভেবে দেখুন আমরা কত টাকা অপচয় করি খাবারের পিছনে, খাবার অপচয় করার আগে দ্বিতীয় বার ভাবুন এই অসহায় মানুষদের কথা।

মোঃ সাইফুদ্দিনকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনা। আল্লাহ তাকে অনেক বড় করুক এই কামনা করছি।

স্বেচ্ছাসেবক দলের  আবু বকর সিদ্দিক, সাইফুর রহমান, মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম, ওমর ফারুক, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বুরহানুল ইসলাম ও ওয়ালিউল্লাহ অলির প্রতি অশেষ কৃতজ্ঞটা জানাচ্ছি One Taka Fund এর পক্ষ থেকে।  


One Taka Fund এর পলিসি হচ্ছে কাউকে স্বাবলম্বী করতে সহায়তা করা, কিন্তু করোনার এই দুর্যোগ মুহূর্তে যারা দিন আনে দিন খায় তাঁদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সদয় সহযোগিতা কামনা করছি। হতে পারে সেটা আপনার যাকাতের ক্ষুদ্র একটি অংশ কিংবা একটি পরিবারের এক সপ্তাহের খাবার তুলে দিতেও কিন্তু মাত্র ৫০০ টাকা দিয়েই সম্ভব, কারন এই অসহায় মানুষ গুলো খেতেই যেখানে পাচ্ছে না, সেখানে মাছ মাংস কিনে খাওয়া তাঁদের সাথে কৌতুক করার মতো ব্যাপার।


ধন্যবাদ সাড়া দেওয়ার জন্য



দেশে করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই আমরা ভাবছিলাম স্বল্প আয়ের মানুষের কথা কিংবা দিন আনে দিন খায় এমন পরিশ্রমী মানুষের কথা, যারা আসলে না খেয়ে থাকবে তাও মানুষের কাছে ভিক্ষা চাইবে না। 

তাঁদের পাশে দাড়াতে কিছু একটা উপায় বের করার জন্যই One Taka Fund এর  সম্মানিত ডোনারদের অনুমতি ছাড়াই একটা অংশ এমন মানুষদের খাবার জোগানোর জন্য আলাদা একটা Help Fund (পড়ুন Gift Fund) এর জন্য আলাদা করে রেখেছি। সাথে সাথে পরিচিত কিছু মানুষের কাছে শেয়ার করে কিছু সাহায্য চেয়েছি, তবে আমরা এটাও চাই এই দুর্যোগে সবাই যেন যার যার নিজের দরিদ্র আত্মীয় স্বজনের পাশে আগে দাঁড়ান।  

এরপরও মোঃ হাবিবুর রহমান, রিফাত সুলতানা, নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী বাংলাদেশী , ফয়সাল ইবনে খায়ের, রাহাত আহমেদ , আব্দুল কাদের খন্দকার আমাদের এই Gift Fund এ সহযোগিতায় এগিয়ে আসায় আমরা তাঁদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞটা জানাচ্ছি। 

পরিশ্রমী মানুষদের আমরা সাহায্য দিয়ে ছোট করতে চাইনা বলেই এটাকে আমরা Gift Fund বলতে চাই। তাঁদের এই বিপদে সামান্য উপহার দিয়ে তাঁদের দুর্যোগ মুহূর্তের সামান্য উপকার করতে পারলেও আমরা গর্বিত বোধ করবো। 

আশা করছি খুব দ্রুত এই দুর্যোগ কেটে যাবে, সবাই আবার নিজ নিজ কাজে ফিরবে সহসাই।


Wednesday, March 25, 2020

মানুষ মানুষের জন্য


আসুন এই দুর্যোগ মুহূর্তে সবাই পাশের অসহায় মানুষের পাশে দাড়াই যার যার সাধ্য মতো।

আপনি চিন্তা ও করতে পারবেন না মাত্র ৫০ টাকায় ৫সদস্যের একটি পরিবারের এক বেলার খাবার হয়ে যাবে, তাই অযথা খাবার অপচয় না করে আপনার পাশের দরিদ্র প্রতিবেশীর কথা একটু ভাবুন। সামনে হয়তো অনেক কঠিন সময় আসবে, ঐ সময় যেন আপনার এলাকার মানুষ গুলো না খেয়ে না থাকে সেই দিকে একটু খেয়াল রাখুন। অন্তত তাদের কে ২/৩ কেজি চাল ১ কেজি ডাল কিনে দিন উপহার হিসেবে।

ভেবে দেখুন যারা দিন আনে দিন খায় তারা কিভাবে এই কঠিন সময় পার করবে, তাই বিলাসিতা পরিহার করে অন্যের দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য প্রস্তুত থাকুন।

এভাবেই আমরা সবাই ভালো থাকতে পারবো।


বলো কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি ।

অনুরোধক্রমে
মোঃ আরিফুর রহমান
www.onetakafund.org
www.treeformankind.org