Wednesday, July 15, 2026
সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ
দুর্ঘটনা তাঁর
একটি পা কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি বাঁচার ইচ্ছেটা
একসময় ট্রাক চালিয়েই
স্বচ্ছলভাবে সংসার চালাতেন এনায়েত হোসেন রবি। স্ত্রী-সন্তান নিয়ে ছোট্ট সংসারে অভাব
ছিল না।
কিন্তু প্রায় এক বছর
আগে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুহূর্তেই বদলে দেয় তাঁর জীবন। দুর্ঘটনায় তাঁর একটি পা
কেটে ফেলতে হয়। দীর্ঘ চিকিৎসার খরচ মেটাতে নিজের সব সঞ্চয় শেষ হয়ে যায়। এরপরও চিকিৎসা চালিয়ে যেতে ধার করতে হয়েছে মানুষের কাছে। যে মানুষটি
একসময় নিজের পরিশ্রমে সংসার চালাতেন, তিনি হঠাৎ করেই হয়ে গেলেন কর্মক্ষমতার বড় একটি
অংশ হারানো একজন সংগ্রামী মানুষ।
আত্মীয়-স্বজনদের
আর্থিক অবস্থাও তেমন সচ্ছল নয় যে তাঁরা নিয়মিত পাশে দাঁড়াতে পারবেন। বাস্তবতা হলো,
এমন কঠিন সময়ে অনেকেই আপনজনদের কাছ থেকেও কাঙ্ক্ষিত সহযোগিতা পান না। বরং অনেক ক্ষেত্রে
খোঁজখবর নেওয়ার মানুষও কমে যায়।
কিন্তু রবি ভাই হেরে যাওয়ার মানুষ নন।
তিনি কারও কাছে হাত পেতে বাঁচতে চাননি।
তিনি চেয়েছেন নিজের সম্মান বজায় রেখে আবারও নিজের পরিশ্রমে সংসারের দায়িত্ব নিতে।
সেই ইচ্ছা থেকেই নিজের সামান্য সঞ্চয় আর
অদম্য সাহসকে পুঁজি করে একটি ছোট্ট চায়ের দোকান শুরু করেন। কিন্তু দোকানে পর্যাপ্ত
মালামাল তোলার মতো মূলধন ছিল না। ফলে প্রতিদিনের বিক্রি এতটাই কম ছিল যে দিনের শেষে
লাভ হতো মাত্র একশ টাকার কিছু বেশি।
আজকের বাজারে এই সামান্য আয় দিয়ে স্ত্রী-সন্তানদের
মুখে দুইবেলা খাবার তুলে দেওয়া প্রায় অসম্ভব।
রবি ভাইয়ের প্রয়োজন ছিল না দান। প্রয়োজন
ছিল একটি সুযোগ—যে সুযোগ তাঁকে আবার নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দেবে।
সেই সময় One Taka Fund তাঁর পাশে
দাঁড়ায়। প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে তিনি দোকানে পর্যাপ্ত মালামাল
তুলতে পারেন এবং ব্যবসাটি নতুন করে গুছিয়ে নিতে পারেন।
আজ তাঁর দোকানে আগের চেয়ে অনেক বেশি পণ্য
রয়েছে। বিক্রি বেড়েছে, আয় বেড়েছে, আর সবচেয়ে বড় কথা—নিজের পরিশ্রমে পরিবারের মুখে হাসি
ফিরিয়ে আনার স্বপ্ন আবার জেগে উঠেছে।
একটি ছোট সহায়তা শুধু একটি দোকানকে বড়
করেনি; ফিরিয়ে দিয়েছে একজন মানুষের আত্মবিশ্বাস, মর্যাদা এবং নতুন করে বাঁচার সাহস।
আপনার এক টাকা, কারও জীবনে হতে পারে নতুন
শুরুর গল্প।
Happiness is Helping Others. ❤️
Sunday, June 28, 2026
Thursday, June 18, 2026
Wednesday, June 17, 2026
ছোট্ট একটি মেসেজ থেকেও সুখের গল্প তৈরি হয়
অনেক
সময় ছোট্ট একটি মেসেজ থেকেও সুখের গল্প তৈরি হয়।
"আটরাইয়ের একজন পঙ্গু অসহায় বৃদ্ধ মহিলা খুবই কষ্ট করে হাঁড়ি পাতিলের
ব্যবসা করতেন!মালামাল বিক্রি করে ট্রাংকে ৩৫০০ টাকা রেখেছিলেন!কে যে চুরি
করেছে!তিনি বড়ই অসহায়! সাথে তাঁর বৃদ্ধ মা থাকেন!কি যে কষ্টকর!তাকে কি কিছু
মালামাল কিনে দেয়া সম্ভব?"
এতো সহজেই কারো সুখের গল্পের অংশ হওয়ার লোভ সামলাতে পারে নাই Onetakafund। সাথে সাথেই হ্যাঁ সূচক সম্মতি ও হাড়ি
পাতিল কেনার প্রয়োজনীয় অর্থ পাঠিয়ে দেয়া হয়েছিলো মেসেজ দাতাকে।
ছবিতে দেখুন, আমাদের Story of Happiness.
Sunday, September 7, 2025
Sunday, August 10, 2025
Wednesday, July 16, 2025
নাইম ভাইয়ের বদলে যাওয়া দিন
নাইম
ভাই ঘাসের ব্যবসা করেন মানে ঘাস সংগ্রহ করে বাজারে/পাইকারদের কাছে বিক্রি করেন।
ঘাস আটি করে বেধে ভ্যানে উঠিয়ে দেন, ভ্যান চালক সেটা পৌঁছে দেন ক্রেতার কাছে।
বিনিময়ে ভ্যান চালককে ভাড়া বাবদ ৪০০/৫০০ টাকা দিতে হয়। এতে আসলে ঘাসের ব্যবসার
লাভের অংশটুকু ভ্যান ভাড়াতেই সিংহভাগ চলে যায়।
তাই নাইম ভাই চাচ্ছিলেন একটা সেকেন্ড হ্যান্ড ভ্যান কিনতে পারলে নিজেই ঘাস ক্রেতার
কাছে পৌঁছে দিতে পারবেন, এতে সম্পুর্ন লাভটাই নিজের থাকবে।
একটা সেকেন্ড হ্যান্ড ভ্যান কিনতেও এখন ৩০হাজারের মতো প্রয়োজন হয় যা উনার জন্য
ম্যানেজ করা অনেক কঠিন। সমিতির লোন নিয়ে কিনলে সুদ-আসল মিলিয়ে যে টাকা শোধ করতে হয়
তাতে খুব বেশি তফাৎ নেই বর্তমান পরিস্থিতির সাথে।
রাকিবুল হাসানের মাধ্যমে আমরা নাইমের কথা জানতে পেরে প্রস্তাব দেই যে আমরা উনাকে
ভ্যান কেনার টাকাটা লোন হিসেবে দিবো কিন্তু প্রতিদিন ২০০ টাকা ফেরত দিতে হবে। আমরা
এটা বলেছি এই জন্য যে এখনো উনি প্রতিদিন গড়ে ৪০০ টাকা খরচ করেন ভাড়া বাবদ, তাই ২০০
টাকা ফেরত দিতে খুব বেশি সমস্যা হবার কথা না।
কিন্তু উনি মনে করে যেন প্রথমেই রাজি হলেন না আমাদের প্রস্তাবে, উনি চাচ্ছিলেন
প্রতিদিন ১৫০ টাকা করে ফেরত দিতে, তাই আমরা উনাকে বললাম কিছুদিন অপেক্ষা করতে হবে
এই ক্ষেত্রে।
৩/৪ দিন পর উনি আবার চাইলেন ভ্যান কিনে দেয়ার জন্য, প্রতিদিন ১৫০টাকা ফেরত দিবেন।
আমরা আবারো বললাম উনি কেন ২০০ টাকা করে দিতে পারবেন না এখন যেহেতু উনার প্রতিদিন
৪০০টাকা+ দিতে হয়। উনি কোন যুক্তি দেখাতে না পেরে ২০০টাকাই প্রতিদিন ফেরত দিবেন
বলে রাজি হলেন।
গত ৭ই জুলাই আমরা ৩০ হাজার টাকা পাঠিয়ে সকাল সকাল। ওইদিন বিকেলেই ৩১হাজার টাকা
দিয়ে ভ্যান কেনা হয়। যেহেতু ১ হাজার টাকা বেশি লেগেছে আমরা উনাকে বলেছি যেন ১১ই
জুলাই থেকে আমাদের টাকা ফেরত দেয়া শুরু করেন।
আজ ১৬ই জুলাই ৫দিনের টাকা একত্রে ১হাজার টাকা জমা দিয়েছেন।
নাইম ভাইয়ের বদলে যাওয়া খুশির দিনই আমাদের Story of Happiness
Monday, June 30, 2025
A Pictorial Story of Happiness
Wednesday, January 22, 2025
TubeWell for Farmers
কৃষক ভাইদের জন্য টিউবওয়েলটির আবেদন ছিলো বেশ কিছুদিন ধরেই। গিফট ফান্ডে ব্যালেন্স না থাকায় আমরা অপেক্ষা করছিলাম কিন্তু ইচ্ছা ছিলো টিউবওয়েলটি কৃষক ভাইদের জন্য উপহার দেয়ার।
ফয়সাল ইবনে খায়ের ভাই ও বন্ধু মোঃ মিজানুর রহমানের ডোনেশন আসার সাথে সাথেই রাকিবুল হাসানকে জানালে পরের দিনই টিউবওয়েল কিনে আনা হয় কিন্তু টিউবওয়েল বসানোর মিস্ত্রিদের সময় দিতে দেরি করায় মোটামুটি ৭দিন লেগেছে পাকা করা সহ টিউবওয়েলটি ব্যবহার উপযোগী করতে।
টিউবওয়েলটি থেকে উপকার ভোগী হবেন মূলত আশে পাশের কৃষক ভাইয়েরা এবং ভাটার শ্রমিকগণ।
Monday, December 30, 2024
করিমা খাতুনের টিউবওয়েল
আলহামদুলিল্লাহ করিমা খাতুনের জন্য একটি টিউবওয়েল এর ব্যবস্থা করে দিয়েছেন আমাদের একজন ডোনার ।
দুইদিন আগে এই টিউবওয়েলটির আবেদন ছিলো, আজকে থেকেই করিমা খাতুন টিউবওয়েল ব্যবহার করতে পারছেন
রাকিবুল হাসান কে অসংখ্য ধন্যবাদ দ্রুততম সময়ে টিউবওয়েলটি বসিয়ে দেয়ার জন্য

.jpeg)



.jpeg)











.jpeg)



.jpeg)
.jpeg)



.jpeg)

.jpeg)








.jpeg)





.jpeg)
.jpeg)

.jpeg)



