We have helped BDT 60.3 Million, which is equal to 1960tk help/day

Monday, March 10, 2025

Iftar Update 3rd & 4th Day of Ramadan

সম্মানিত ডোনারদের শেয়ার করা ইফতার দিয়ে আজ ৪র্থ রোজায় আমরা 70 জন মেহমানকে আপ্যায়ন করার সুযোগ পেয়েছি।

আজকের ইফতার মেনুতে ছিলো চিকেন খিচুড়ির সাথে চিকেন ভুনা, শসা, গাজর ও খেজুর।












গতকাল আমাদের মেহমান ছিলেন ৫৫জন। ইফতার মেনু ছিলো বিফ খিচুড়ি, শসা আর খেজুর।
আপানাদের ইচ্ছা/সাপোর্ট থাকলে এই বছরও আমরা মাস জুড়ে ইফতারের আয়োজন করতে চাই।

Iftar Update 1st and 2nd Day

 


Monday, March 3, 2025

এই বছরও আমরা মাস জুড়ে ইফতারের আয়োজন করতে চাই

যদিও ১টাকা ফান্ডের উদ্দেশ্য হচ্ছে সৎ ও দরিদ্র মানুষদের বিনা সুদে স্বল্প ব্যবসায়িক পুঁজি দিয়ে স্বাবলম্বী করতে সাহায্য করা তবে সম্মানিত ডোনারদের ইচ্ছায় ও সহায়তায় আমাদের গিফট ফান্ডে ব্যালেন্স থাকা সাপেক্ষে আমরা খাদ্য সহায়তাও দিয়ে আসছি ২০২০ সালের করোনার সময় থেকে। ২০২০ সাল থেকেই আমরা প্রতি রোজায় ও দুই ঈদে অসহায় মানুষদের ইফতার সামগ্রী ও বাজার দেয়ার চেষ্টা করি। 

গত বছর(২০২৪) রোজায় সম্মানিত ডোনারদের মহতী উদ্যোগে উনাদের শেয়ার করা ইফতার দিয়ে আমরা ৩০৩০ জন রোজাদারকে ইফতার আপ্যায়নের সুযোগ পেয়েছিলাম। এতে আমাদের মোট খরচ হয়েছিলো ১৪০২০৫ টাকা অর্থাৎ জনপ্রতি মাত্র ৪৬.৩০ টাকা। 

এত অল্প বাজেটের ইফতার খেয়েই সবাই এত তৃপ্ত ছিলেন যে, ডোনারদের+মেহমানদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নেই। ২০২৩ সালে আমাদের ইফতার আয়োজনে মেহমান ছিলেন ২৪১৫ জন.


 


২০২২ সালে ও ২০২১ সালে আমাদের ইফতার আয়োজনে মেহমান ছিলেন যথাক্রমে  ৫৭৫জন ও ৪৯০জন।
সম্মানিত ডোনারদের ইচ্ছা থাকলে এই বছরও আমরা মাস জুড়ে ইফতারের আয়োজন করতে চাই। আর ইফতার কিন্ত একা একা খাওয়ার চেয়ে অন্যের সাথে শেয়ার করে খাওয়াই বেশি আনন্দের।
যদিও জিনিসপত্রের বাড়তি দামের জন্য এই বছর হয়তো জনপ্রতি প্রায় ৫৫/৬০ টাকা লাগতে পারে। ইফতার+রাতের খাবারের জন্য আনুমানিক ১২০/১২৫ টাকা লাগতে পারে।


Wednesday, January 22, 2025

TubeWell Floor

 



TubeWell for Farmers


কৃষক ভাইদের জন্য টিউবওয়েলটির আবেদন ছিলো বেশ কিছুদিন ধরেই। গিফট ফান্ডে ব্যালেন্স না থাকায় আমরা অপেক্ষা করছিলাম কিন্তু ইচ্ছা ছিলো টিউবওয়েলটি কৃষক ভাইদের জন্য উপহার দেয়ার।

ফয়সাল ইবনে খায়ের ভাই ও বন্ধু মোঃ মিজানুর রহমানের ডোনেশন আসার সাথে সাথেই রাকিবুল হাসানকে জানালে পরের দিনই টিউবওয়েল কিনে আনা হয় কিন্তু টিউবওয়েল বসানোর মিস্ত্রিদের সময় দিতে দেরি করায় মোটামুটি ৭দিন লেগেছে পাকা করা সহ টিউবওয়েলটি ব্যবহার উপযোগী করতে।


টিউবওয়েলটি থেকে উপকার ভোগী হবেন মূলত আশে পাশের কৃষক ভাইয়েরা এবং ভাটার শ্রমিকগণ।
 
স্থানঃ গ্রাম: বুজরুক বাগবাড়, ইউনিয়ন: ১৪ নং বিষ্ণুপুর, উপজেলা: বদরগঞ্জ, জেলা: রংপুর

আমাদের সাথে যুক্ত হয়ে আপনি ও পারেন নতুন দৃষ্টিকোণ থেকে নতুন Story of Happiness তৈরি করতে।
 
 

 

 

 

Monday, December 30, 2024

করিমা খাতুনের টিউবওয়েল






আলহামদুলিল্লাহ করিমা খাতুনের জন্য একটি টিউবওয়েল এর ব্যবস্থা করে দিয়েছেন আমাদের একজন ডোনার ।
দুইদিন আগে এই টিউবওয়েলটির আবেদন ছিলো, আজকে থেকেই করিমা খাতুন টিউবওয়েল ব্যবহার করতে পারছেন
রাকিবুল হাসান কে অসংখ্য ধন্যবাদ দ্রুততম সময়ে টিউবওয়েলটি বসিয়ে দেয়ার জন্য

 












Saturday, December 7, 2024

Share Your Kindness, Donate Warm Clothes

Assalamu Alaikum.

Please donate your unused but usable warm clothes/clothes (any age, any size) if possible/available.

We will courier these clothes to North Bengal Districts ( Kurigram/ Rangpur/ Bogra/ Lalmonirhat/ Gaibandha) .

This is placed for your kind consideration.

Contact us for donation :: 01730318177