Tuesday, March 18, 2025
১৩ই মার্চ আমাদের মেহেমান ১৬০জন
অন্যদিনের তুলনায় উন্নত মেনু ছিলো আমাদের মেহমানদের জন্য।
বুন্দিয়া,ছোলা,আপেল,মাল্টা,মুড়ি,কলা,খেজুর,শরবত,গাজর ও শসা দিয়ে ইফতার।
সাদা ভাত, গরুর মাংস, ডিম ভুনা, গরুর হাড়,চর্বি দিয়ে বুটের ডাল ছিলো রাতের খাবারের মেনুতে।
পাশাপাশি সেহরিতে সাদা ভাত, গরুর মাংস, ডিম ভুনা, গরুর হাড়,চর্বি দিয়ে বুটের ডাল রান্না হচ্ছে মাদ্রাসার ৪০জন ছাত্র শিক্ষকের জন্য।
আজকের আয়োজনের জন্য মোঃ তৌহিদুল ইসলাম পরাগ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
Monday, March 17, 2025
Mr. Tamjid Rony is our 300th Donor
We are Happy to inform you that
Mr. Tamjid Rony joined One Taka Fund.
He is our 300th Donor and donated for 05 members of his family hence he is our DF05 Type Donor.
For his joining, we are now a family of 1277 Members.
Tuesday, March 11, 2025
২২৫ জন মেহমান ইফতার করেছেন ৯ম, ১০ম ও ১১তম রোজায়
আপনাদের শেয়ার করা ইফতার দিয়ে আমরা ৯ম ও ১০ম রোজায় ৮০ জন করে মোট ১৬০জন মেহমানকে ইফতার করিয়েছি।
যথারীতি সাদামাটা ইফতার ( অল্প পরিমান গরুর মাংস দিয়ে খিচুড়ি, খেজুর আর শরবত) দিয়েই মেহমানগন তৃপ্তি সহকারে ইফতার করেছেন এবং ডোনারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সাদামাটা ইফতার বলার কারন হচ্ছে চাল, মিস্টি কুমড়ো ,গরুর মাংস, ডাল, আলু, পিয়াজ রসুন আদা
সব উপকরন মিলিয়ে ২০কেজি পরিমান(পানি ছাড়া) রান্না করা হয়েছে এই দুই দিন ৮০ জন মেহমানের জন্য।
১১তম রোজায় ইফতার করেছেন ৬৫জন মেহেমান। ইফতার মেন্যু একই ( বীফ খিচুড়ি, শসা, খেজুর, শরবত)
সম্মানিত ডোনারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাদের অনুরোধে সারা দেয়ার জন্য।
Monday, March 10, 2025
Iftar Update on 7th & 8th Ramadan 2025
আজ ও গতকাল যথাক্রমে ৬০জন ও ৯০জন মেহমান ইফতার করেছেন সম্মানিত ডোনারদের উপহার দেয়া ইফতার দিয়ে।
আমাদের আয়োজন খুবই সাদামাটা হওয়া সত্ত্বেও(অল্প পরিমান গরুর মাংস দিয়ে খিচুড়ি, শসা, খেজুর আর শরবত) মেহমানগন তৃপ্তি সহকারে ইফতার করেন এবং ডোনারদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া করেন প্রতিদিন।
বাজেট স্বল্পতার জন্য এইবার গত দুইবছরের চেয়ে আমাদের কম মেহমানকে বলা হচ্ছে, কারন আমরা যেহেতু শুরু করেছি, সারা মাস ব্যাপী এই আয়োজন চালিয়ে যেতে চাই।
সম্মানিত ডোনারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাদের অনুরোধে সারা দেয়ার জন্য।
Happiness is Sharing Iftar with others. Sharing is Caring
Iftar Update 5th and 6th Ramadan
সম্মানিত ডোনারদের শেয়ার করা ইফতার দিয়ে আজ আমরা ৭০ জন মেহমানকে ইফতার ও রাতের খাবারের দাওয়াত দিয়েছিলাম।
আজকের ইফতার মেনুতে ছিলো খেজুর,শরবত,ছোলা,মুড়ি,বুন্দিয়া,শসা আর টমেটো।
রাতের খাবারের মেনুতে ছিলো সাদা ভাত, ডিম ভুনা, বেগুন আলু ভাজি, আর গরুর মাংস।
গতকাল ৫ম রোজায় আমাদের মেহমান ছিলেন ৬৫জন। ইফতার মেনু ছিলো বিফ খিচুড়ি, শসা আর খেজুর।
আমাদের মেহমানরা One Taka Fund এর সম্মানিত ডোনারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রতিদিন মেহমানদের আপ্যায়নের + রান্না বান্নার সমস্ত দ্বায়িত্ব সুন্দরভাবে আয়োজনের জন্য Saifullah Bin Ashraf ও তাঁর পরিবারের প্রতি Onetakafund অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করছে।
আপানাদের ইচ্ছা/সাপোর্ট থাকলে এই বছরও আমরা মাস জুড়ে ইফতারের আয়োজন করতে চাই।
ছবিঃ আজকের ইফতার + রাতের খাবার






Iftar Update 3rd & 4th Day of Ramadan
আজকের ইফতার মেনুতে ছিলো চিকেন খিচুড়ির সাথে চিকেন ভুনা, শসা, গাজর ও খেজুর।



গতকাল আমাদের মেহমান ছিলেন ৫৫জন। ইফতার মেনু ছিলো বিফ খিচুড়ি, শসা আর খেজুর।
আপানাদের ইচ্ছা/সাপোর্ট থাকলে এই বছরও আমরা মাস জুড়ে ইফতারের আয়োজন করতে চাই।
Monday, March 3, 2025
এই বছরও আমরা মাস জুড়ে ইফতারের আয়োজন করতে চাই
যদিও ১টাকা ফান্ডের উদ্দেশ্য হচ্ছে সৎ ও দরিদ্র মানুষদের বিনা সুদে স্বল্প ব্যবসায়িক পুঁজি দিয়ে স্বাবলম্বী করতে সাহায্য করা তবে সম্মানিত ডোনারদের ইচ্ছায় ও সহায়তায় আমাদের গিফট ফান্ডে ব্যালেন্স থাকা সাপেক্ষে আমরা খাদ্য সহায়তাও দিয়ে আসছি ২০২০ সালের করোনার সময় থেকে। ২০২০ সাল থেকেই আমরা প্রতি রোজায় ও দুই ঈদে অসহায় মানুষদের ইফতার সামগ্রী ও বাজার দেয়ার চেষ্টা করি।
গত বছর(২০২৪) রোজায় সম্মানিত ডোনারদের মহতী উদ্যোগে উনাদের শেয়ার করা ইফতার দিয়ে আমরা ৩০৩০ জন রোজাদারকে ইফতার আপ্যায়নের সুযোগ পেয়েছিলাম। এতে আমাদের মোট খরচ হয়েছিলো ১৪০২০৫ টাকা অর্থাৎ জনপ্রতি মাত্র ৪৬.৩০ টাকা।
এত অল্প বাজেটের ইফতার খেয়েই সবাই এত তৃপ্ত ছিলেন যে, ডোনারদের+মেহমানদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নেই। ২০২৩ সালে আমাদের ইফতার আয়োজনে মেহমান ছিলেন ২৪১৫ জন.
২০২২ সালে ও
২০২১ সালে আমাদের ইফতার আয়োজনে মেহমান ছিলেন যথাক্রমে ৫৭৫জন ও ৪৯০জন।
সম্মানিত ডোনারদের ইচ্ছা থাকলে এই বছরও আমরা মাস জুড়ে ইফতারের আয়োজন করতে চাই। আর
ইফতার কিন্ত একা একা খাওয়ার চেয়ে অন্যের সাথে শেয়ার করে খাওয়াই বেশি আনন্দের।
যদিও জিনিসপত্রের বাড়তি দামের জন্য এই বছর হয়তো জনপ্রতি প্রায় ৫৫/৬০ টাকা লাগতে
পারে। ইফতার+রাতের খাবারের জন্য আনুমানিক ১২০/১২৫ টাকা লাগতে পারে।







.jpeg)






